March 4, 2026, 11:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

খোকসায় ইউপি সদস্য রওশন আলী বিশ্বাসের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা শোমসপুর ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলীর মৃত্যু। পারিবারিক সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে তিনি রোগে ভুগছিলেন গত কয়েক দিন রাজশাহী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত্রে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। তিনি ২০০৩ সাল থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়ে ১৮ বছর শোমসপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শোমসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। তার জানাজার নামাজ শনিবার সকাল ১০ টায় নিজ গ্রাম নিশ্চিন্ত বাড়িয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রহিম উদ্দিন খান,শোমসপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খান, শোমসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ খান,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও অন্যান্য নেতৃবৃন্দ। জানাযার নামাজ শেষে নিশ্চিন্তবাড়ী গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে খোকসা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী-পুত্র কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রওশন আলী বিশ্বাস নিশ্চিন্ত বাড়িয়া  গ্রামে মৃত্যু হাতেম আলী বিশ্বাস এর ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net