September 10, 2026, 1:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

স্বামীর বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা /
চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে ফাহমিদা ফাইম (৩৪) নামে এক নারীকে ছুরিকাঘাত করেছে প্রাক্তন স্বামী। এতে গুরুতর জখম হয়েছেন তিনি। আজ সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ায় ওই ঘটনা ঘটে। আহত ফাহমিদা ফাইম শেখপাড়ার আবু কাউসার মধুরর মেয়ে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত স্বামী জসিম উদ্দিনকে (৪০) আটক করেছে পুলিশ। আহত ফাহমিদার বাবা আবু কাউসার মধু জানান, বেশ কয়েক বছর আগে সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মৃত আব্দুল বাবির ছেলে জসিম উদ্দিনের সাথে আমার মেয়ের বিয়ে দিই। বিয়ের পর থেকেই খুটিনাটি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। তাদের দুই ছেলে ও এক মেয়েও আছে। সম্পর্কের অবনতি হওয়ায় ১ বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তালাক দেয়ার পরও জসিম আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল। আজ হঠাৎ আমার বাড়ি আসে জসিম। এসময় আমার মেয়ে ঘরে ঢুকে তাকে চাকু দিয়ে চাকু দিয়ে আঘাত করে সে। আমার মেয়ের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, ফাহমিদার দুই হাতের ডানাসহসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান জানান, অভিযুক্ত জসিমকে আটক করা হয়েছে। তবে, এখনও থানায় কোন অভিযোগ করেনি ভুক্তভোগীর পরিবার। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net