June 9, 2026, 6:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল

কুষ্টিয়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক, র‌্যাবের উপর বোমা হামলার অভিযোগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ঝিনাইদহের একটি দল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জাল টাকা সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন আরজু (৩৫ কে গ্রেফতার করেছে।
র‌্যাবের আরও দাবি গ্রেফতারের পর রাসেলের ’বাহিনী’ র‌্যাব সদস্যদের সাথে গোলাগুলিতে লিপ্ত হয়। তবে ঐ নেতার পরিবারের সূত্র ও সমর্থ
করা এ অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে।
রাসেল আসন্ন ইউপি নির্বাচনে কয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হতে চেয়ে এলাকায় জনসংযোগ করছিলেন।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ বলেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযানে যায়। রাসেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও নগদ ৫০ হাজার জাল টাকা উদ্ধার করে।
র‌্যাব কর্মকর্তা জানান রাসেল দীর্ঘ দিন ধরে এলাকায় চরমপন্থী সিন্ডিকেটের নেতা হিসেবে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা এবং মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন।
মেজর শরিফ বলেন আরজুকে আটকের পর সাক্ষীর জন্য নাম-ঠিকানা লেখার সময় প্রায় ৮-১০টি মোটরসাইকেল করে আরজুর লোকজন র‌্যাবের ওপর হামলা চালায়। তারা র‌্যাবের গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকটি ককটেল বোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র‌্যাব-৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে আরজুকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
কয়া ইউনিয়নের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন জানান এলাকায় স্থানীয়ভাবে অনেক অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। এলাকার সাধারণ কিশোরদের ব্যবহার করে এই চক্র নানা অপরাধ চালিয়ে যাচ্ছে।

রাসেলের ঘনিষ্ঠরা দাবি করেছে রাসেলের এলাকায় তৎপরতা পছন্দ করতে পারছেন না এমন একটি মহল ষড়যন্ত্র করে রাসেলকে ধরিয়ে দিয়েছে।
রাসেলের বিরুদ্ধে অস্ত্র, জাল টাকা ও র‌্যাবের উপর হামালার অভিযোগে তিনটি মামলা করা হয়েছে। তাকে কুমারখালী থানায় হস্তান্তর করা হবে তিনি জানান মেজর শরিফ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net