April 15, 2026, 3:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০

শৈলকুপায় ঘাস কাটাকে কেন্দ্র করে সার ব্যবসায়ীকে কুপিয়ে জখম

শেখ ইমন,শৈলকুপা(ঝিনাইদহ)/

ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটাকে কেন্দ করে সার ব্যবসায়ী উজ্জল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার উপজেলার চরধলহরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত উজ্জল চরধলহরা গ্রামের ওহাব মন্ডলের ছেলে।
আহত উজ্জল হোসেন জানান, বেশকিছুদিন ধরে তার জমিতে লাগানো নেপিয়ার ঘাস রাতের আধারে কেটে  নিচ্ছিলো  চোরেরা। এমন অবস্থায় উপায়ন্ত না দেখে ঘাসের জমি পাহাড়া দিয়ে একই গ্রামের ইউনুচ বিশ্বাস নামের এক ব্যক্তিকে শুক্রবার ভোরে জমিতেই ঘাস কাটা অবস্থায় ধরে ফেলে। তারই জের ধরে আজ সকালে উজ্জল হোসেন তার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে ক্ষুদের মোড় নামক স্থানে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা ইউনুচ বিশ্বাস,গোলাম রসুল,আইনাল শেখ,মানিক বিশ্বাসসহ প্রায় ৮-১০ জন এলোপাতাড়িভাবে চাইনিজ কুড়াল ও রড় দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত¦কভাবে আহত করে । পরে এলাকাবাসি আহত উজ্জলকে উদ্ধার করে শৈলকুপা  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে তার অবস্থা    আশঙ্কাজনক।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহসিন হোসেন জানা, ঘটনা শুনেছি, আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তদন্ত সাপেক্ষে বাবস্থা নেওয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net