October 26, 2026, 6:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জিলা স্কুলে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

বাসের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাসের ধাক্কায় ইয়ামিন আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর মাঠে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত ইয়ামিন আলী আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের মৃত সেকের আলীর ছেলে। আহত ইয়ামিনের স্ত্রী বুলবুলি খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।পুলিশ জানায়, আজ সকালে আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামে ইয়ামিনের আত্মীয় মারা যায়। ইয়ামিন তার স্ত্রী  বুলবুলি খাতুনকে নিয়ে মোটরসাইকেলযোগে সেখানে যান। আত্মীয়ের দাফন সম্পন্ন করে নিজ বাড়ি মাদারহুদা গ্রামে ফিরছিলেন তিনি। এসময় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর মাঠে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী অজ্ঞাত একটি বাস ইয়ামিনের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার উপর পড়ে গুরুতর জখম হন ইয়ামিন ও তার স্ত্রী। তাদের দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। বুলবুলি খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ইয়ামিনের মরদেহ বাড়ি নিয়ে যান স্বজনরা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net