July 25, 2026, 9:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল খুলছে শুক্রবার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

মেগা প্রজেক্ট কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেলের নির্মাণকাজ শেষ হতে যাচ্ছে আগামী শুক্রবার (৮ অক্টোবর)। এদিন খুলে দেওয়া হবে টানেলটির দ্বিতীয় চ্যানেল। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, দেশের অন্যতম মেগা প্রজেক্ট কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেলের প্রথম চ্যানেলের পর দ্বিতীয় চ্যানেলের নির্মাণকাজ শেষ হবে ৮ অক্টোবর। এদিন দ্বিতীয় চ্যানেলের মুখ খোলার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র জানায়, টানেলের কাজগুলো খুব দ্রুত এগিয়ে চলছে। এজন্য নির্ধারিত সময়ের আগে টানেলটির কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল শুক্রবার খোলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।তিনি বলেন, স্বপ্নের প্রকল্প বঙ্গবন্ধু টানেলের একটা চ্যানেলের মুখ আগেই খুলে দেওয়া হয়। শুক্রবার মধ্যরাতে দ্বিতীয়টির নির্মাণকাজই শেষ হবে। এজন্য টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ শুক্রবার রাতে খুলে দেওয়া হবে।পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ২০২২ সালের ২২ ডিসেম্বর টানেলের দ্বিতীয় চ্যানেল চালুর কথা থাকলেও মনে হচ্ছে তারও আগেই এটি চালু করা সম্ভব, যা সবার জন্য আনন্দের ব্যাপার।উল্লেখ্য, চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর পানির স্তরের ৪৫ মিটার গভীর দিয়ে আনোয়ারা উপজেলায় সংযুক্ত হবে বঙ্গবন্ধু টানেল। চীনের অর্থায়নে ৩ দশমিক ৪৩ কিলোমিটার লম্বা টানেলটি নির্মাণ ব্যয় হচ্ছে ৭০৫ মিলিয়ন ডলার। জমি অধিগ্রহণ ও প্রশাসনিক ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net