September 10, 2026, 11:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

প্রাণের চিপস নকল করে বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় প্রাণ কোম্পানির চিপস নকল করে নিজ প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বাজারজাত ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন অনন্যা ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়। জব্দ করা হয় ২৬ বস্তা নকল চিফস ও বাজারজাতের সরঞ্জাম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, নকল চিপস উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে অনন্যা ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়। এসময় প্রাণ কোম্পানির জিরোস চিপস নকল করে অনন্যা ফুড প্রোডাক্টসের নামে প্রস্তুত করা বেশ কয়েক বস্তা চিপসের সন্ধান পাওয়া যায়। জব্দ করা হয় চিপস বাজারজাতের সরঞ্জাম। চিপস তৈরি ও বাজারজাতকরণে ওই প্রতিষ্ঠানটি বিএসটিআই’র কোন অনুমোদন নেয়নি।
তিনি আরও জানান, পণ্যের নকল প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় প্রতিষ্ঠানের মালিক সাইজুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ২৬ বস্তা নকল চিপস। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগীতা করে জেলা পুলিশের একটি দল।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net