February 8, 2026, 8:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

৯৯৯ এ ফোন দিয়ে ভেজাল টিএসপি সার ধরিয়ে দিলেন কৃষক /ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় ৯৯৯ এ ফোন পেয়ে মজুদ করার সময় সরকারি বস্তায় করে রাখা ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় ওই কীটনাশক ব্যবসায়ীকে। আজ রোববার বিকেল ৩টার দিকে ভেজাল সার মজুদ ও বিক্রির অপরাধে ওই কীটনাশক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  সারগুলো সরকারি বস্তায় রাখা ছিল।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, সদর উপজেলার দত্তাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে নয়ন আলী একজন কীটনাশক ব্যবসায়ী। আজ ভোরে ঝিনাইদহ শৈলকুপা থেকে সরকারি বস্তায় ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার নিয়ে আসেন নয়ন আলী। ওই গ্রামেই এক বাড়ির গোয়াল ঘরে সারের বস্তাগুলো মজুদ করছিলেন তিনি। এসময় জরুরী পরিসেবা ৯৯৯ ফোন দিয়ে ভেজাল সারের বিষয়টি জানান এক কৃষক। পরে ঘটনাস্থলে গিয়ে সারের বস্তাগুলো জব্দ করে স্থানীয় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক করা হয় কীটনাশক ব্যবসায়ী নয়ন আলীকে। পরে দুপুরে ভেজাল সার মজুদ ও বিক্রির অপরাধে ওই কীটনাশক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় জব্দকৃত ভেজাল সারগুলো।   সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর জানান, কীটনাশক ব্যবসায়ী নয়ন আলীর লাইসেন্স জমা দিতে বলা হয়েছে।  মূলত সার বিক্রির কোন অনুমোদন তার নেই। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net