November 27, 2026, 10:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর সীমান্ত/ভারতে পাচারের পথে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান/ দুই ইউনিটের জন্য ৯ চালানে এসেছে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি আদালতের নিষেধাজ্ঞায় আটকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেন নির্মাণ, ঝুঁকিতে প্রতিদিনের চলাচল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী

৯৯৯ এ ফোন দিয়ে ভেজাল টিএসপি সার ধরিয়ে দিলেন কৃষক /ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় ৯৯৯ এ ফোন পেয়ে মজুদ করার সময় সরকারি বস্তায় করে রাখা ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় ওই কীটনাশক ব্যবসায়ীকে। আজ রোববার বিকেল ৩টার দিকে ভেজাল সার মজুদ ও বিক্রির অপরাধে ওই কীটনাশক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  সারগুলো সরকারি বস্তায় রাখা ছিল।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, সদর উপজেলার দত্তাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে নয়ন আলী একজন কীটনাশক ব্যবসায়ী। আজ ভোরে ঝিনাইদহ শৈলকুপা থেকে সরকারি বস্তায় ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার নিয়ে আসেন নয়ন আলী। ওই গ্রামেই এক বাড়ির গোয়াল ঘরে সারের বস্তাগুলো মজুদ করছিলেন তিনি। এসময় জরুরী পরিসেবা ৯৯৯ ফোন দিয়ে ভেজাল সারের বিষয়টি জানান এক কৃষক। পরে ঘটনাস্থলে গিয়ে সারের বস্তাগুলো জব্দ করে স্থানীয় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক করা হয় কীটনাশক ব্যবসায়ী নয়ন আলীকে। পরে দুপুরে ভেজাল সার মজুদ ও বিক্রির অপরাধে ওই কীটনাশক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় জব্দকৃত ভেজাল সারগুলো।   সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর জানান, কীটনাশক ব্যবসায়ী নয়ন আলীর লাইসেন্স জমা দিতে বলা হয়েছে।  মূলত সার বিক্রির কোন অনুমোদন তার নেই। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net