June 2, 2026, 3:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড়

এক ফ্রেমে বন্দী তিন নায়ককে দেখে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক/

বর্তমান সময়ে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও সিয়াম আহমেদ। প্রথমবারের মতো এই তিন অভিনেতাকে একসঙ্গে দেখাযাবে একই সিনেমায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে আলাদা তিনটি চরিত্রে দেখা যাবে তাদের।
বায়োপিকটিতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং শওকত মিয়ার চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। সম্প্রতি ঢাকায় ‘বঙ্গবন্ধু’র সিনেমার শুটিং শুরু হয়েছে। যেখানে তারা অংশ নিয়েছেন। পর্দায় এই তিন অভিনেতাকে দেখার আগে একই ফ্রেমে দেখা গেল তাদের। বুধবার (২৪ নভেম্বর) সকালে তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সিয়াম। যেখানে এই তিন তারকাকে এক ফ্রেমে দেখা যায়। ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল’। ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা দর্শকদের নজর কেড়ে নেয়। একসঙ্গে এই তিন নায়কে দেখে অনেকে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। একই ছবি পোস্ট করেছেন চঞ্চল চৌধুরীও। তিনি ক্যাপশনে লিখেছেন, আবার একসাথে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

জানা যায়, ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net