April 16, 2026, 10:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না

কুষ্টিয়ার কুমারখালীতে ভোটের আগেই মেম্বর প্রার্থীর মৃত্যু 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে চতুর্থ ধাপের  ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন মেম্বর প্রার্থীর মৃত্যু হয়েছে।  বুধবার সকালে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  তিনি মারা যান।
মৃত আব্দুল আজিজ (৬৫) যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের ৩ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।
 নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুইবার ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে আব্দুল আজিজ পরাজিত হন। এবার তৃতীয় বারের মতো তিনি নির্বাচনে অংশ নেন। সকালে নির্বাচনী  প্রচারণার গিয়ে সকাল ৮ টার দিকে বাড়িতে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে তিনি  মারা যান।
এ তথ্য নিশ্চিত করে যদুবয়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফিরোজ আহমেদ বলেন, ‘যদুবয়রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মোট তিনজন মেম্বর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সকালে আব্দুল আজিজ নামের একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net