October 19, 2026, 5:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাবার সম্পত্তিতে অগ্রাধিকার পাবেন হিন্দু মেয়েরা : ভারতের সুপ্রিম কোর্ট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাবা যদি মৃত্যুর আগে উইল বা ইচ্ছেপত্রে সম্পত্তির ভাগ দিয়ে নাও যেতে পারেন, তা সত্ত্বেও সম্পত্তিতে পূর্ণ অধিকার পাবেন হিন্দু মেয়েরা।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) একটি মামলার শুনানিতে এই ঐতিহাসিক রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
হিন্দু নারী ও বিধবাদের সম্পত্তির অধিকার নিয়ে চলা মামলায় এই রায় দেন বিচারপতি আবদুল নাজির এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ।
রায়ে বলা হয়, যদি কোনো হিন্দু ব্যক্তি উইল বা ইচ্ছেপত্র না রেখে মারা যান, সেক্ষেত্রে তার সম্পত্তি মেয়েই পাবেন। পরিবারের অন্য সদস্যদের তুলনায় মেয়েদের দাবি বেশি। কাজেই তারা বাবার মৃত্যুর পর, তার স্ব-অর্জিত বা অন্যান্য সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবেন। আর মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে বা মেয়ে থাকলেও সম্পত্তির কোনো ভাগ তারা পাবেন না।
প্রসঙ্গত, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমানাধিকার দেওয়া হয়নি। ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর সেই আইন সংশোধন করা হয়। পরে ২০২০ সালের আগস্টে সুপ্রিম কোর্টে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় দেন, যৌথ পরিবারের সম্পত্তিতে মেয়েদের সমানাধিকার রয়েছে।
তবে আদালতের রায়ে এ কথা বললেও বাস্তবতা প্রায় ভিন্ন। সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা প্রাধান্য পায়। অবহেলিত রয়ে যায় মেয়েরা। তাই বিচারপতি কৃষ্ণ মুরারি তার ৫১ পাতার রায়ে জানিয়েছেন, উইল না করে মারা গেলেও মৃত হিন্দু ব্যক্তির বিধবা স্ত্রী বা মেয়ে সম্পত্তির উত্তরাধিকার পাবেন। এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য হিন্দু মেয়েরা যাতে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত না হন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net