October 16, 2026, 9:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

রাজশাহী হাইকমিশনে ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনে ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করেন।
জাতীয় সঙ্গীতের পর সহকারী হাইকমিশনার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন।
সহকারী হাইকমিশনার অনুষ্ঠানে তার নিজের দেওয়া বক্তব্যে, ভারত-বাংলাদেশের বন্ধুত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজশাহীতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের মূল্যবান অবদানের প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশ ও ভারত দুই দেশের নেতাদের কথা স্মরণ করে সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে সব পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পৃক্ততা অটুট রয়েছে। এর ফলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধুত্ব ও সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে।
এদিকে, চলমান কোভিড-১৯ মহামারির বিধিনিষেধের কারণে, ঘরোয়াভাবে অনুষ্ঠানটি শুধুমাত্র অফিসিয়াল কর্মকর্তা এবং রাজশাহীতে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের মধ্যে সীমাবদ্ধতা ছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net