March 5, 2026, 6:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

সবাইকে ধন্যবাদ জ্ঞাপন প্রধান বিচারপতির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনামুক্ত হয়ে বিচার কাজে ফিরেছেন রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। নিজ বাসভবন থেকে রোববার (৩০ জানুয়ারি) ভার্চূয়ালি প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজে নেতত্ব দেন তিনি।
শুরুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, মাই লর্ড আপনি সুস্থ হয়েছেন, বিচারকাজে ফিরে এসেছেন, এতে আমাদের ভালো লাগছে। আমরা আপনার সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছি। এ সময় সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীও তার সুস্থতার জন্য দোয়া করেছেন বলে উল্লেখ করেন।
তখন প্রধান বিচারপতি বলেন, আপনাদের সবার দোয়ায় সুস্থ হয়েছি। এ সময় সবাইকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি। এরপর আপিল বিভাগের কার্যতালিকা অনুযায়ী বিচারকাজ শুরু হয়।
প্রধান বিচারপতি গত ১৯ জানুয়ারি রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ছাড়াও তার স্ত্রী ডালিয়া ফয়েজ শিপু, দুই নাতি ও এক ভাই করোনা আক্রান্ত হন। সবাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানান তার ভাই আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী।
গত ২৫ জানুয়ারি স্ত্রীসহ করোনামুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতাল থেকে বাসায় ফিরেন।
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ বিচারকাজ পরিচালনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net