August 31, 2026, 6:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুষ্টিয়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আহত-১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ‘চোর’ সন্দেহে দেয়া গণপিটুনিতে নিশান হোসেন (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নাল হোসেন (৩৮) নামে একজন আহত হয়েছে।
আজ সোমবার ভোরে ঐ গ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তির কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ার এলাকায়।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান বণিক বার্তাকে ভোর ৪টার দিকে ৪ ব্যক্তি ঐ গ্রামে যায়। বিষয়টি টের পেয়ে গ্রামের লোকজন তাদের চোর সন্দেহ করে এবং ধাওয়া করে। পারিয়ে দুইজন অজ্ঞাত স্থানে পালাতে সক্ষম হলেও ধরা পড়ে নিশান ও জয়নাল।
এরপর উত্তেজিত জনতা চরম পিটুনি দেয় দুজনকে। ঘটনাস্থলেই মারা যায় নিশান। গুরুতর আহত হয় জয়নাল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়নালকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। নিহত নিশানের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
ওসি ঘটনাস্থলে কি ঘটেছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ঐ চারজন চোর ছিল কিনা সেটাও তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net