March 5, 2026, 5:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির শিক্ষক হত্যা/ ফজলু, ২ শিক্ষকসহ ৪ বিরুদ্ধে থানায় অভিযোগ ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী

সর্বশেষ ২৪ ঘন্টা/খুলনা বিভাগে করোনা শনাক্তের হার ৭ দশমিক ৭৬, কোন মৃত্যু নেই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৭৬। আগের ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৬। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। এতে টানা চতুর্থ দিনের মতো করোনায় মৃত্যুশূন্য থাকল খুলনা বিভাগ।
আজ দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার বাগেরহাটে ২১ দশমিক ২১। আর সর্বনিম্ন হার মাগুরায় ২ দশমিক শূন্য ৪।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ২৭, খুলনা ও সাতক্ষীরায় ১৬ জন করে, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৮ জন করে, বাগেরহাট, যশোর ও নড়াইলে ৭ জন করে, ঝিনাইদহে ৪ জন এবং মাগুরায় ২ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার বাগেরহাটে ২১ দশমিক ২১। আর সর্বনিম্ন হার মাগুরায় ২ দশমিক শূন্য ৪।
খুলনা বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৬৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ২৭০ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ১৬৬ জন। বিভাগে বর্তমানে ৫ হাজার ২৪৭ করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১১৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ ও সুস্থ হয়েছেন ৫৯০ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net