March 13, 2026, 3:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

কুষ্টিয়ায় বেপরোয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সাইকেলের ২ আরোহী।
পুলিশ জানায় দূর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (০৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের কুমারগাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে।
নিহতরা হলেন আকিব হোসেন (২১)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর মাদরাসাপাড়ার শরিফুল ইসলামের ছেলে। সে একটি বেসরকারী পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। নিহত অন্যজন হলেন সবুজ উদ্দিন। তিনি সদর উপজেলার জিারখী ইউনিয়নের মেটন এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়ার কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে চাকরি করতেন। সবুজের দুই মেয়ে রয়েছে।
এ ঘটনায় শাহরিয়ার নির্জন (১৭) ও আশিক (১৮) নামে আরও দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম প্রত্যক্ষদর্শীদের উদ্বৃতি দিয়ে জানান, মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে খাজানগর যাচ্ছিল আকিব হোসেন। এদিকে সবুজ উদ্দিন কিয়াম মেটালে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। দুটি যানই ছিল ঝড়ো গতির। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতে থাকা চারজনই আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের দুজনের মৃত ঘোষণা করেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net