July 26, 2026, 7:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

কেন্দ্র অনুমোদিত কমিটির বাইরে ইবিতে বঙ্গবন্ধু পরিষদের কোন ইউনিট নেই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্র অনুমোদিত বঙ্গবন্ধু পরিষদের একটি মাত্র কমিটি কার্যকর রয়েছে। এর বাইরে কোন কমিটি নেই। যারা বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট নামে সম্প্রতি ক্যাম্পাসে ভেসে উঠেছে তারা ভ‚ঁইফোড়, অনুপ্রবেশকারী ও সুবিধালোভী চক্র। এমনটাই দাবি করেছেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. এসএ মালেক কতৃক অনুমোদিত ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।
বিষয়টি সঠিক বলে জানিয়েছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কয়েকজন নেতা।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় তাদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন।
সংগঠন সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বিশ^বিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি ও আইসিটি বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ মালেক। অনুমোদনের পরপরই বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। এ কমিটিকে ২০২০ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্র থেকে সতর্কবার্তাও দেওয়া হয়। এতে এ কমিটি কেন্দ্রীয় কোনো স্বীকৃতি দেওয়া হয়নি বলেও জানানো হয়। তবুও তারা কার্যক্রম চলমান রাখে।
সম্প্রতি গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষক ইউনিট নামে এরা নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। সেই তালিকায় কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক নেতাদেরও নাম আসে। ফলে বিষয়টি নিয়ে তারা আপত্তি প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন। আগামী ১৪ মার্চ শিক্ষক ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রফেসর ড. শাহজাহান মন্ডল  উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ড. আরফিন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতিধারা ও বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের অর্জনসমূহকে নস্যাৎ ও প্রশ্নবিদ্ধ করার অশুভ উদ্দেশ্যে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বিনষ্ট করার মানসে ক্যাম্পাস পরিম-লে একটি অনুপ্রবেশকারী ও সুবিধালোভী চক্র অপচেষ্টায় লিপ্ত। চক্রটি ছদ্মনামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত ও আদর্শচ্যুত করতেও তৎপর।
তিনি বলেন, বঙ্গবন্ধু পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা চক্রটির অশুভ ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি অনুপ্রবেশকারী ও সুবিধালোভী মহলকে অশুভ তৎপরতা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। এমন তৎপরতা ক্যাম্পাসে জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্যকে ব্যাহত করছে যা বঙ্গবন্ধু পরিষদের নীতি ও আদর্শের সাথে সম্পূণরূপে সাংঘর্ষিক এবং বাঙালি জাতীয়তাবাদ ও বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী।
এদিকে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কয়েকজন নেতার সাথে আলাপকালে তারা দৈনিক কুষ্টিয়াকে জানান ইবিতে কেন্দ্র অনুমোদিত একটি কমিটিই রয়েছে। তারা এ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সবাইকে অনুরোধ করেছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net