April 30, 2026, 10:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান ৮টা থেকে ২টা পর্যন্ত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন সময়সূচি অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং
২ শিফটের প্রতিষ্ঠান- প্রভাতি শাখা সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত চলবে। এ ছাড়া দিবা শাখা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।
এ ছাড়া বলা হয়েছে, ২ শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস। এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজদের মতো রুটিন তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net