March 25, 2026, 6:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

ঝিনাইদহে হারানো ৬৬ হাজার টাকা উদ্ধার করে দিলো পুলিশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহে হারিয়ে ফেলা ৬৬ হাজার টাকা ফেরত পেলেন ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা জাহিদুল ইসলাম। সোমবার (৯ মে) সকালে দোকানদারের কাছ থেকে ওই টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।
জাহিদুল ইসলাম জানান, রোববার (৮ মে) মহেশপুর চৌগাছা বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানে চা পান করে চলে যাওয়ার সময় টাকাসহ তার ব্যাগটি নিতে ভুলে যান। মহেশপুর নাটিমা বাজারে পৌঁছালে বুঝতে পারেন তিনি তার ব্যাগটি চায়ের দোকানে ফেলে এসেছেন। এরপর চায়ের দোকানে ফিরে গিয়ে দোকানটি বন্ধ দেখে বিপাকে পড়েন। তিনি বিষয়টি মহেশপুর থানা পুলিশকে জানান।
পরে পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম তাৎক্ষণিকভাবে চায়ের দোকানদারকে খুঁজে বের করেন। চায়ের দোকানদারও ব্যাগের মালিকের খোঁজ করছিলেন বলে জানান। সোমবার জাহিদুলের হাতে টাকা বুঝিয়ে দেওয়া হয়।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, জাহিদুল ইসলাম তার টাকা হারানোর বিষয়টি আমাদের জানান। তাৎক্ষণিকভাবে আমরা এ বিষয়ে পদক্ষেপ নিই।
পরে চৌগাছা বাসস্ট্যান্ডে আশপাশের হোটেল ও লোকজনের সঙ্গে কথা বলে দোকানদারকে খুঁজে বের করে টাকার ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধার টাকা জাহিদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net