March 25, 2026, 5:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার (১১ মে) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।
একই সঙ্গে প্রত্যেক অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
দন্ড প্রাপ্তরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মৃত হানিফ দর্জির ছেলে জুয়েল আহসান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের শুকুর মন্ডলের ছেলে আলমগীর এবং একই উপজেলার চরদিয়াড় গ্রামের মৃত শফি বিশ্বাসের ছেলে বজলু বিশ্বাস।
রায় ঘোষণার সময় আলমগীর ও বজলু আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছেন।
প্রসেকিউশন জানান ২০১৭ সালের ১৯ জুন জেলার ভেড়ামারা উপজেলার ১২ দাগ এলাকায় মাদক বিরোধী অভিযানে আসামিদের প্রাইভেট কার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে হাইওয়ে পুলিশ। সেদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় ভেড়ামারা থানায়।
তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এম এ কুদ্দুস।
সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net