March 25, 2026, 5:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

খাজানগর/দুই গুদামে অভিযান, নকল লেভেল লাগিয়ে চাল বিক্রির দায়ে জরিমানা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বুধবার খাজানগরের বেশ কয়েকটি চালকলে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত বাজার মনিটরিং টিম। বস্তায় নকল লেভেল লাগিয়ে চাল বিক্রির অপরাধে নিউ বনফুল ও নিউ ফোর ষ্টার এই দুই রাইচ মিলকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
দুপুর একটার দিকে খাজানগর মোকামের ব্যাপারী অটো রাইস মিল ও ইফাদ অটো রাইস মিলের গোডাউনে হানা দেয় টিমের সদস্যরা। এসময় ধান ও চালের মজুদ খতিয়ে দেখেন তারা। এসময় ইফাদ অটো রাইস মিলের তিনটি গোডাউনে ধানের মজুদ ছিল বেশি। এ কারণে ওই মিল মালিককে সর্তক করে দেওয়া হয়।
মনিটরিং টিমের সদস্য কুষ্টিয়ার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এ অভিযানে নেতৃত্ব দেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস ছালাম তরফদার, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ র্যাব ও পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net