March 19, 2026, 5:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

সফল অপারেশনের পর সুস্থ আছেন শাকিল মোহাম্মদ কাদেরী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকার স্পেশালাইজড হসপিটালে হার্টের সফল অপারেশনের পর সুস্থ আছেন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক, ক্রীড়া ও ব্যবসা অঙ্গণে সবার পরিচিত মুখ শাকিল মোহাম্মদ কাদেরী। বরেণ্য হৃদরোগ সার্জন প্রফেসর আব্দুল ওয়াদুদ তার তার অপারেশন সম্পন্ন করেছেন। ইতোমধ্যে ইনটেনসিভ কেয়ারের ৭২ ঘন্টা অতিবাহিত হবার পর ডাক্তাররা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করে হসপিটাল থেকে রিলিজ করেছেন। বর্তমানে তিনি ঢাকাতে তার ভাইয়ের বাসাতে রয়েছেন। তার পারিবারিক সূত্র জানান আরো বেশ কয়েকদিন তাকে সার্জনদের নিবিড় তত্বাবধানে রাখা হবে।
সফল অস্ত্রোপচারের পর তাকে পূনরায় দেখতে যান কুষ্টিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। তিনি তার দ্রæত সুস্থতা কামনা করেন।
গতরাতে দৈনিক কুষ্টিয়ার সাথে কথা হয় শাকিলের। এসময় তিনি তার সুস্থতা বোধের কথা দৈনিক কুষ্টিয়াকে জানান। একই সাথে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলের প্রতি যারা তার সুস্থতা কামনায় দোয়া করেছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সম্প্রতি হার্টে মৃদু ব্যথা অনুভব করলে শাকিলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কয়েকদিন চিকিৎসা নেন। ডাক্তারের পরামর্শে তাকে ঢাকাতে নেয়া হয়েছে। সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এরপর হার্টের অপারেশনের পরামর্শ দেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net