September 12, 2026, 5:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) এ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমতল আদিবাসী সংগঠনের এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষ্যে একটি বের হয়। র‌্যালিটি জিয়া মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে প্রায় শতাধিক আদিবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মতো সমতলের ৪০ লাখ ক্ষুদ্র- নৃগোষ্ঠী বা আদিবাসীদের জন্য আরেকটি মন্ত্রণালয় স্থাপন করতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার নাম দিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। তবে তাদের দাবী আদিবাসী পরিচয় দেয়ার।
বক্তারা আরও বলেন, দিন দিন আমাদের ভাষা হারিয়ে যাচ্ছ। আমরা আধুনিকতার সাথে মিলে নিজেদের ভাষায় কথা বলি না, এটা ভাষা বিলুপ্তের প্রধান কারণ। মাতৃভাষা মাতৃদুগ্ধের সমতূল্য। অতএব, আদিবাসীদের ভাষা সংরক্ষণে সরকারকে এগিয়ে আসতে হবে।
এছাড়াও সমতলের আদিবাসীদের ভূমি, শিক্ষাসহ অনেক সমস্যা রয়েছে। সমতলের আদিবাসীরা সরকার থেকে তুলনামূলক কম সরকারি সহযোগিতা পান।
এসময় উপস্থিত ছিলেন সমতল আদিবাসী সংগঠনের সহ-সভাপতি স্বপন তপ্প, সাধারণ সম্পাদক জুলিয়ান হেমরন, সদস্য নিলমনি কিসকু। এছাড়াও উপস্থিত ছিলেন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সদস্য চাইন্দাওয়াং মারমাসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোকোসাইন মারমা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net