September 12, 2026, 5:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

ইসলামী বিম্ববিদ্যালয়ে গুচ্ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ‘সি’ (বানিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ ২০ আগস্ট দুপুর ১২ টা হতে ১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে জিএসটি গু”ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা শেষ হয়। ইসলামী বিশ^বিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৪৮৭জন। পরীক্ষার্থীদের উপ¯ি’তি ছিল সন্তোষজনক।
৩০ জুলাই ইসলামী বিশ^বিদ্যালয়সহ দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসবমুখর ছিল। এবার পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক এবং অভিভাবকদের জন্য অভিভাবক কর্ণারের ব্যব¯’া করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল বডির নেতৃত্বে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার র‌্যাব, ডিবি ও পুলিশ বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট গ্রæপের সদস্যদের সমন্বয়ে ক্যাম্পাসে নিরাপত্তা বলয় তৈরী করা হয়। যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক ক্যাম্পাস পরিদর্শন করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শেষ দিনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) এইচ.এম.আলী হাসানসহ পরিদর্শন টিমের সদস্যবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামসহ পরিদর্শন টিমের সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
এদিকে ইসলামী বিশ^বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্য়থাপনায়  (গু”ছভূক্ত বাহিরে) ২৭ আগস্ট ‘ডি’ ইউনিটের এবং ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net