March 19, 2026, 3:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

ফোন ধরে ‘হ্যালো’ নয়, বাধ্যতামূলক হল ‘বন্দে মাতরম’

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ফোন ধরে আর ‘হ্যালো’ বলা যাবে না। তার বদলে বলতে হবে, ‘বন্দে মাতরম’। রাজ্যের সরকারি কর্মী, আধিকারিক এবং সরকারি সাহায্যপ্রান্ত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এ বার থেকে এমনই নির্দেশ জারি করল মহারাষ্ট্র সরকার। শনিবার প্রশাসনের তরফে ওই আদেশনামা জারি করা হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠানের কর্মী ল্যান্ডলাইন বা মোবাইলে ফোন ধরলে ‘হ্যালো’ বলতে পারবেন না। তাঁকে কথা শুরু করতে হবে ‘বন্দে মাতরম’ বলে। এমনকি যাঁরা তাঁদের সঙ্গে দেখা করতে আসবেন তাঁদেরও ‘বন্দে মাতরম’ বলেই কথা শুরু করতে হবে। ওই আদেশে আরও বলা হয়েছে, ‘হ্যালো’ শব্দটি পাশ্চাত্য সংস্কৃতির পরিচায়ক এবং তা ‘শুকনো’ অভিবাদন মাত্র। ওই শব্দটি কোনও ‘ভালবাসা’ জাগিয়ে তোলে না। অন্যদেরও ‘বন্দে মাতরম’ বলে ফোন ধরার বা কথাবার্তা শুরু করার জন্য উদ্বুদ্ধ করতেও বলা হয়েছে ওই নির্দেশে।
এর আগে মহারাষ্ট্র সরকারের সংস্কৃতি বিষয়ক দফতরের মন্ত্রীর দায়িত্ব পেয়েই ‘বন্দে মাতরম’ বলার পক্ষে সওয়াল করেছিলেন সুধীর মুঙ্গানতিওয়ার। এমন নির্দেশ রাজ্য সরকারের তরফে জারি করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। সুধীর বলেন, বলেন, ‘‘হ্যালো একটি ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ আমাদের পরিত্যাগ করা উচিত। ‘বন্দে মাতরম’ একটা অনুভুতি যা প্রত্যেক ভারতীয়ের কাছে গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপন করছি। তাই আমি চাই, সরকারি কর্মী এবং আধিকারিকরা ফোন ধরে এখন থেকে হ্যালোর পরিবর্তে ‘বন্দে মাতরম’ বলবেন।’’ শনিবার জারি হল সেই আদেশই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net