April 1, 2026, 6:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় সাংবাদিকদের জন্য জ্বালানি সুবিধা, যানজট নিরসনসহ নানা উদ্যোগ নেবে প্রশাসন: জেলা প্রশাসক মেহেরপুর ও ঝিনাইদহে পৃথক অভিযানে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বাড়ছে হাম, খুলনা বিভাগের ১০ জেলায় ৭৯ শিশু চিকিৎসাধীন, সতর্কতা জোরদারের তাগিদ ২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকিপূর্ণ যাতায়াত/ দুর্ঘটনার পরও নিরাপত্তায় উদাসীনতা

ইসলামী বিশ্ববিদ্যালয়/ প্রক্রিয়ায় পরিবর্তন, ১৭ জানুয়ারি থেকে অষ্টম মেধাতালিকায় ভর্তি, সিট শূণ্য ৪৬৪

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রক্রিয়ায় পরিবর্তন এনে আগামী ১৭ জানুয়ারি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির অষ্টম মেধাতালিকায় ভতি শুরু হচ্ছে। এখন পর্যন্ত সিট শূণ্য রয়েছে ৪৬৪টি।
নতুন প্রক্রিয়া অনুযায়ী ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা স্ব-শরীরে এসে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। আগ্রহ প্রকাশকারী শিক্ষার্থীরা মেধাক্রম অনুযায়ী অষ্টম মেধাতালিকায় স্থান পাবে।
বিভাগপ্রাপ্ত না হওয়া ভর্তিচ্ছুদের আগামী ১৫ ও ১৬ জানুয়ারির মধ্যে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে।
ভর্তিচ্ছুরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে অথবা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিট অফিসে এসে স্ব-শরীরে আগ্রহ প্রাকাশ করতে পারবেন। এ প্রক্রিয়ায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী ‘এ’ ইউনিটে ১ হাজার ৫৫৭ থেকে ৫ হাজার ৫৩০, ‘বি’ ইউনিটে ২৬৩ থেকে ২ হাজার ৬৬০ এবং ‘সি’ ইউনিটে ৫৮৬ থেকে ১ হাজার ৭৩০ মেধাক্রমে থাকা শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
১৭ জানুয়ারি প্রকাশিতব্য অষ্টম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ১৮ ও ১৯ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রদানপূর্বক (ফরম পূরণ, ফি প্রদান ও কাগজপত্র জমা) ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক জানান ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে এই প্রক্রিয়া প্রণয়ন করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী বাছাই করে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে মোট ১ হাজার ৯৯০ আসনের মধ্যে ‘এ’ ইউনিটে ৩৪৪, ‘বি’ ইউনিটে ৯১ ও ‘সি’ ইউনিটে ২৯টি আসন খালি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net