July 28, 2026, 3:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

ইসলামিক ইউনিভার্সিটি এলামনাই, কুষ্টিয়া’র আহবায়ক কমিটি গঠিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিপুল উচ্ছাস ও উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি এলামনাই, কুষ্টিয়া গঠিত হয়েছে। সম্প্রতি কুষ্টিয়া শহরের একটি রেস্টুনেন্টে এই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন বিশ^বিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক ছাত্র, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন বেসিক ব্যাংক ব্যবস্থাপক আব্দুস সালাম, ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল ও কুষ্টিয়া বারের সাবেক সাধারন সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী দেওয়ান মাসুদ করিম মিঠু।
সদস্য নির্বাাচিত হয়েছেন- কুষ্টিয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস খান ও আব্দুল মালেক, দৌলতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আকরাম হোসেন, কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদুল করিম, কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নাজমুন্নাহার, সাবেক ছাত্র নেতা আফজাল হোসেন শিশির, ইসলামী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, কুষ্টিয়া ইসলামীয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া ফারজানা মহুয়া, সাবেক ছাত্রনেতা সজিবুল ইসলাম সজিব, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী প্রীতম মজুমদার।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net