June 10, 2026, 6:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

ইবিতে শাপলা ফোরামের নির্বাচনে ১০টি ও ৫টি পদে দুটি প্যানেল থেকে বিজয়ী হলেন যারা

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করে। এতে একটি প্যানেল থেকে ১০টি ও অন্যটি থেকে ৫ জন জয় অর্জন করে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস ও ক্লাব মমতাজ ভবনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। পরে ভোট গণনা শেষে রাত ১০টার দিকে পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মিজানুর রহমান।
নির্বাচিত ১৫ সদস্যবিশিষ্ট পরিষদের অন্য বিজয়ী প্রার্থীরা হলেন- ইসলামে ইতিহাস বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন (১২১), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান (১২১), ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান (১২০), সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (১১৮), গণিত বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান (১১৭), আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (১১৬) ও অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ (১১৫), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক (১১৪), ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (১১২), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন (১১০), বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন (১০৯), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম (১০৯), আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল (১০৯) ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন (১০৯)।
নির্বাচনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ভোটার সংখ্যা ছিল ২৫২। এর মধ্যে ২২৪টি ভোট পোল হয়। ৭টি ভোট বাতিল হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net