August 26, 2026, 7:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

মাগুরায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মাগুরা জেলার শালিখা উপজেলার ছয়ঘরিয়াতে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিতাই দের স্ত্রী নিরুপমা দে (৪৫) ও একই গ্রামের নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৪০)। এছাড়া মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নারিকেলবাড়িয়া বাজারের ব্যবসায়ী মধু শিকদার (৫০)। আহতদের মাগুরা সদর হাসপাতাল ও বাঘারপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শালিখা থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর বলেন, হতাহতরা সবাই শ্রীপুর উপজেলার একটি ধর্মীয় অনুষ্ঠান শেষ করে নিজ এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে শালিখা উপজেলা হাজামবাড়ী এলাকায় আসলে যশোর থেকে মাগুরামুখী একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারি যানবহনটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এ ময় সিএনজি ইঞ্জিন চালিত মাহেন্দ্র অটো যানবহনটি বিধ্বস্ত হয়ে দুই নারী ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ নিহতদের লাশ রাতেই মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net