March 24, 2026, 10:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে হাতুড়িপেটা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনী কর্মীসভায় যাওয়ার পথে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (১৮ মে) রাত সোয়া ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের ছামাদ মন্ডলের ছেলে সালাম মন্ডল (৫৬) ও একই গ্রামের মৃত কাসেম মন্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০)।
চিকিৎসাধীন সালাম মন্ডল বলেন, উপজেলার সোনাপুর বাজারে সন্ধ্যার পর চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী কর্মীসভা ছিল। সেখানে যাওয়ার পথে দক্ষিণবাড়ী কবরস্থানের কাছে পৌঁছালে ৭-৮ জনের একদল যুবক তাদের ওপর হামলা করে হাতুড়িপেটা করে। এ সময় তারা চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল বলে স্লোগান দেয়। পরে তারা চলে যাওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসে।
চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আজাদ বলেন, তিনি ৪ বারের ইউনিয়ন পরিষদ ও রানিং ৩ মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান। পরাজয় নিশ্চিত জেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক তার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে এবং ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করছে। সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয় সুনিশ্চিত। ফলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net