May 17, 2026, 8:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মা ব্যারাজ/বাংলাদেশের পানি-রাজনীতির নতুন অধ্যায় জুনের আগে নিয়ন্ত্রণে আসছে না হাম, উদ্বেগে স্বাস্থ্যখাত জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ

কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থায়ীভাবে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্র রাজনীতিসহ সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
তিনি বলেন,‘কলেজের ছাত্ররা দুপুর ১২টার দিকে তাদের ১২ দফা দাবি সংবলিত একটি চিঠি দেন। পরপরই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল কলেজে ও সব ছাত্রাবাসে যে কোনো ধরনের ছাত্ররাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা।
অধ্যক্ষ জানান, একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও সব ধরনের রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।’ তবে শিক্ষার্থীদের দাবি দাওয়ায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের সুনির্দ্দিষ্ট দাবি ছির কিনা এর উত্তর দেননি অধ্যক্ষ।
সভায় উপস্থিত ছিলেন এমন একজন শিক্ষক নেতা জানান, ওই সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবিরসহ অন্য যেকোনো রাজনৈতিক দলের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে কলেজে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠন না থাকলেও পরবর্তী সময় যাতে না হতে পারে, সে ব্যাপারেও নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।
অধ্যক্ষ অঅরেক প্রশ্নের জবাবে জানান, শিক্ষকদের নিয়ে কাজ করা শিক্ষক সমিতির কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net