June 18, 2026, 8:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

কুষ্টিয়ায় শিশু পরিবার থেকে শিশু নিখোঁজের ৬ দিন পর ঘটনা তদন্তে কমিটি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার (বালক) থেকে এক শিশু নিখোঁজের ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, ঘটনায় পুলিশের হেফাজতে নেয়া দুই কর্মকর্তাকে জেলা সমাজে সেবা কর্মকর্তার হেফাজতে ছেড়ে দেয়া হয়েছে।
কুষ্টিয়া জেলা সমাজে সেবা কর্মকর্তা আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিন সদস্যের কমিটিতে আহবায়ক করা হয়েছে একই কার্যালয়ের সহকারী পরিচালক মুরাদ হোসেনকে। সদস্যরা হলেন সমাজ সেবা জেলা প্রবেশন অফিসার আতাউর রহমান ও সমন্বিত শিশু পূণূবাসন প্রকল্পের কর্মকর্তা শুভঙ্কও ভট্রাচার্য। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ২ নভেম্বও শহরের চৌড়হাস এলাকায় সরকারি শিশু পরিবার (বালক) থেকে রাইহান হোসেন ওরফে রিজভী (১২) নামের এক শিশু হারিয়ে যায়। সে সপ্তম শ্রেণিতে পড়ে। এরপর ৪ নভেম্বর কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সমাজসেবা কর্তৃপক্ষ।
৪ নভেম্বর নিখোঁজ রিজভীর স্কুল ব্যাগ খুলনাগামী সুন্দরবন এক্সেেপ্রস থেকে পুলিশ উদ্ধার করে।
ঐ প্রতিষ্ঠানের সভাপতি হলেন জেলা প্রশাসক। কিন্তু বিষয়টি তাকেও জানানো হয় না।
গত শুক্রবার সন্ধ্যায় ঐ পরিবারের শিশুরা রাইহানের নিখোঁজের ঘটনায় বিক্ষোভ প্রদর্শন শুরু করলে বিষয়টি জানাজানি হয় এবং বিষয়টি জেলা প্রশাসন অবগত হন।
কুষ্টিয়া মডেল থানা থেকে একটি পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুুলিশ সেখানে দায়িত্বরত শিশূ পরিবারের উপতত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
সে সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা সমাজ সেবা অফিসার আব্দুল লতিফ জানান, জানান, ২ নভেম্বর দুজন শিক্ষার্থী রাইহান ও নাহিদ প্রধান ফটক দিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর নাহিদ ফিরে এলেও রাইহান ফিরে আসেনি।
সরকারি শিশু পরিবারের সভাপতি জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ঘটনার তদন্তে কমিটি করা হয়েছে। পুলিশ তৎপর রয়েছে তাকে উদ্ধারে।
জানা গেছে, রাইহানের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net