April 30, 2026, 10:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনার প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সম্প্রতি ঘটে যাওয়া র‍্যাগিংয়ের ঘটনায় প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার বিশ^বিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৪ নভেম্বর) ইস্যূ করা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজ সোমবার বিশ^বিদ্যালয়ে পাওয়া গেছে।
ড. আমান জানান, ছাত্রদের উপর র‍্যাগিং ও পাঁচ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দের বিষয়ে জরুরি ভিত্তিতে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানকে উদ্বৃত করে ড. আমান জানান, এ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ে যতদ্রুত সম্ভব পাঠানো হবে।
গত ১৮ নভেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে মধ্যরাতে কয়েকজন নবীন শিক্ষার্থীর উপর র‍্যাগিংয়ের ঘটনা ঘটে ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে। এর মধ্যে পাঁচজন হলের শিক্ষার্থীদের কাছে হাতেনাতে ধরা পরলে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার পরের দিন ৯ জনকেই অভিযুক্ত করে ইসলামী বিশ^বিদ্যালয় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীদের একজন। পরে থানায় আটক থাকা পাঁচ শিক্ষার্থীকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রেরণ করা হয়। পরদিন ২০ নভেম্বর আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন।
এর একই দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা বরাবর র‍্যাগিংয়ের বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।
বিশ^বিদ্যালয় কতৃপক্ষ লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আখতার হোসেনকে আহবায়ক করে একটি চার সদস্যের কমিটি গঠন করে।
তদন্ত কমিটির আহ্বায়ক জানান, প্রতিবেদন রেজিস্ট্রারের কাছে জমা য়ো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net