December 12, 2025, 4:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা সৌদি আরবে মদ বিক্রি শুরু, ২০২৬ সালের মধ্যে আরও নতুন মদের দোকান খোলার পরিকল্পনা ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন জন নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে কঠোর অবস্থানের বার্তা কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের ১২ ফেব্রুয়ারি সম্ভাব্য ধরে দ্রতগতিতে এগোচ্ছে নির্বাচনের প্রস্তুতি কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন

মৌসুমের প্রথম মৃদু তাপপ্রবাহ ১২ জেলায়, মধ্য মার্চে এমনটা কিছুটা অস্বাভাবিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে ১২ জেলায় মৌসুমের প্রথম মৃদু তাপপ্রবাহ বের্কড করা হয়েছে। আবহাওয়াবিদরা মধ্য মার্চে এমনটা কিছুটা অস্বাভাবিক বলে মনে করছেন। জেলাগুলো হলো ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা (ঈশ্বরদী), খুলনা, বাগেরহাট, যশোর, পটুয়াখালী, রাঙ্গামাটি ও চুয়াডাঙ্গা।
তারা বলছেন, বাতাসের প্রবাহ কমে যাওয়া এবং সূর্যকিরণ দীর্ঘ হওয়ার কারণেই এবার তাপপ্রবাহ বেড়ে গেছে। আবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। সে কারণে মৃদু তাপপ্রবাহ হলেও গরমের অনুভূতি খানিকটা বেশি হচ্ছে। তাপপ্রবাহের এই ধারা আরও দুই-এক দিন থাকতে পারে।
যদি কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ হলে তা মাঝারি তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহ তখন ধরা হয় যখন তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে, ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, এখন সূর্য কিরণ থাকার সময় বেড়ে যাচ্ছে। এরই সঙ্গে আবার বায়ু প্রবাহের গতিও কম। পাশাপাশি বাতাসে প্রচুর জলীয় বাষ্প। তাতে গরমের অনুভূতি বাড়ছে। এমন অবস্থা দুই-এক দিন থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে ঐ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। সে অনুযায়ী এই মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। এ মাসে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও বয়ে যেতে পারে একাধিক দফায়। আবার এ মাসেই কালবৈশাখীও হতে পারে। ইতিমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সিলেটের কয়েকটি স্থানে গত বৃহস্পতিবার রাতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net