April 22, 2026, 11:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

খুলনায় স্থানীয় গ্যাং গ্রুপের সাথে যৌথ বাহিনীর আড়াইঘন্টা গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনায় স্থানীয় একটি গ্যাং গ্রুপের সাথে যৌথ বাহিনীর আড়াইঘন্টা গোলাগুলি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে। আটক করেছে গ্যাং গ্রুপের ১১ সদস্যকে।
ঘটনা ঘটেছে শহরের সোনাডাঙ্গার বানরগাতী এলাকার আরামবাগের একটি সংস্কারাধীন বাড়িতে।
এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য এবং ১ জন নৌ বাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একদল সন্ত্রাসী ঐ বাড়িতে বসে মিটিং করছে। পুলিশের একটি দল সেখানে পৌনে ১ টার দিকে উপস্থিত হয়। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি বর্ষণ শুরু করে। পুলিশ পাল্টা জবাব দেয়।
তিনি বলেন, বিষয়টি যৌথ বাহিনীকে জানানো হয়। যৌথ বাহিনী এসে পুলিশের সাথে যোগ দেয়।
পুলিশ ভেতরে সন্ত্রাসীদের কথাবার্তা শুনতে পাওয়া যায়। একপর্যায়ে সন্ত্রাসীরা গোলাগুলি বন্ধ করে দেয়। পরবর্তীতে, রাত দিনটার দিকে পুলিশ আহত অবস্থায় খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও তার অন্যতম সহযোগী কালা লাভলু ওরফে রুবেল ইসলামসহ ১১ জনকে আটক করতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ ৩ টি পিস্তল, ১ টি একনলা শর্টগান, ১টি কাটা বন্দুক, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি চাপাতি, কয়েক রাউন্ড শর্টগানের গুলি এবং ৭ টি দামি মোটরসাইকেল উদ্ধার করে।
ঐ পুলিশ কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনে একটি পুকুরে অনেকগুলো অস্ত্র ফেলে দেয়। যেগুলো উদ্ধারে সকালে ওই পুকুরে তল্লাশি চালানো হবে।
রাত সাড়ে ৩ টার দিকে অভিযান অসমাপ্ত করা হয় এবং বাড়িটি ডিবি পুলিশের একটি দল ঘিরে রেখেছে।
এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য এবং ১ জন নৌ বাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছেন। পুলিশ সদস্যরা খুলনা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।
আটককৃতরা হলেন, খুলনার শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশ (৩৩), কালা লাভলু (রুবেল ইসলাম) (৩৫), মো. আরিফুল (২৭), ফজলে রাব্বি রাজন (২৬), মোহাম্মদ লিয়ন শরীফ (৩৩), ইমরানুজ্জামান (৩৩), ইমরান (৩৫), রিপন (৩৮), সৈকত রহমান (২৭), মো. মহিদুল ইসলাম (৩৫) এবং মো. গোলাম রব্বানী (২৬)।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের এসআই মো. হাই জানান জানান আটক সন্ত্রীদের বেশীলভাগই আহত। তাদের সকলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net