July 22, 2026, 8:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

একাদশে ভর্তি শুরু, জেলা পর্যায়ে নন-এপিওতে ভর্তি ফি ৩ হাজার টাকা, ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভর্তি প্রক্রিয়া আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত ও নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির ফলাফল বা মাইগ্রেশন সংক্রান্ত পিডিএফ কপি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কলেজে নিয়ে গিয়ে ফি পরিশোধের মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী এ বছর ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপঃ
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় (বাংলা ও ইংরেজি ভার্সন): ৫,০০০ টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া): ৩,০০০ টাকা, জেলায়: ২,০০০ টাকা, উপজেলা ও মফস্বলে: ১,৫০০ টাকা।
নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায়: বাংলা ভার্সন ৭,৫০০ টাকা, ইংরেজি ভার্সন ৮,৫০০ টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া): বাংলা ভার্সন ৫,০০০ টাকা, ইংরেজি ভার্সন ৬,০০০ টাকা, জেলায়: বাংলা ভার্সন ৩,০০০ টাকা, ইংরেজি ভার্সন ২,৫০০ টাকা, উপজেলা ও মফস্বলে: বাংলা ভার্সন ২,৫০০ টাকা, ইংরেজি ভার্সন ৩,০০০ টাকা।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net