October 29, 2026, 7:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত

ভারত থেকে আমদানি শুরুর কয়েক ঘন্টায় কাঁচা মরিচের দাম কমল ১৩০ টাকা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুর্গাপূজার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি পুনরায় শুরু হয়েছে। এতে বাজারে স্বস্তি ফিরেছে—মাত্র এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ১৩০ টাকা কমেছে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
রবিবার (৫ অক্টোবর) হিলি বাজার ঘুরে দেখা যায়, শনিবার পর্যন্ত পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ২৬০ টাকা। তবে আজ একই মরিচ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। খুচরা বাজারেও দাম নেমে এসেছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
ক্রেতা মোখছেদ আলী বলেন, “গত পরশু ২৬০ টাকায় কাঁচা মরিচ কিনেছিলাম, আজ কিনলাম ১৩০ টাকায়। দাম কমায় স্বস্তি পেয়েছি।”
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, “গতকাল থেকেই কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। ফলে বাজারে সরবরাহ বেড়েছে, দামও দ্রুত কমছে। আজ পাইকারিতে ১৩০ টাকায় বিক্রি করছি, আশা করছি দাম আরও কিছুটা কমবে।”
এর আগে দুর্গাপূজার ছুটিতে টানা ছয় দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গিয়ে দাম হু হু করে বেড়ে যায়। শনিবার থেকে আমদানি পুনরায় শুরু হওয়ায় বাজারে ফের নেমেছে স্বস্তির হাওয়া।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net