March 20, 2026, 4:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান সাবেক এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন,
‘স্ক্রিনে আমি একজনকে খুঁজছি… এটা একটু ব্যক্তিগত ব্যাপার হলেও বলতে চাই। আম্মার সময় উনি ডিজি এসএসএফ ছিলেন—রুমি সাহেব। আপনি উপস্থিত আছেন তো?’
জবাবে রুমি বলেন, ‘জি, আছি।’
এরপর তারেক রহমান বলেন,
‘রুমি সাহেব, নিশ্চয়ই আপনার মনে আছে—একবার পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত একটি মিছিল হয়েছিল, আমি পুরোটা হেঁটে এসেছিলাম। আম্মাও তখন ছিলেন। ভিড়–হট্টগোলে আপনি আমাকে কিছু বলেছিলেন। আমি সে দিন আপনার সঙ্গে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক দিন ধরে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আজ সুযোগ পেয়েছি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আই অ্যাম রিয়েলি সরি।’
জবাবে মেজর জেনারেল (অব.) রুমি বলেন,
‘আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি যা বলেছেন—থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল রিমেম্বার ইট।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান, কর্নেল (অব.) হারুনুর রশিদ, কর্নেল (অব.) জগলুল, কর্নেল (অব.) হান্নান মৃধা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জোহা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদীন, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, মেজর (অব.) গোলাম মান্নান চৌধুরী, এয়ার কমোডর (অব.) শফিক আহমেদ, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোস্তাফিজ, লেফটেন্যান্ট (অব.) ইমরান কাজল ও ক্যাপ্টেন (অব.) রেজাউর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net