March 5, 2026, 3:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প

বেনাপোল কার্গো ইয়ার্ডে বৈদ্যুতিক শকে অসংখ্য পাখির মৃত্যু: ইঞ্জিনিয়ারিং ত্রুটির আশঙ্কা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বেনাপোল কার্গো ইয়ার্ডের হাই-মাস্ট লাইট পোস্টে বৈদ্যুতিক শকে অসংখ্য পাখির মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। স্থানীয়রা এ ঘটনায় ইঞ্জিনিয়ারিং ত্রুটি ও ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ তুলেছেন।
স্থানীয় সূত্রের খবর, কিছুদিন ধরে হাই-মাস্ট লাইটের আশেপাশে মৃত পাখি দেখা যাচ্ছিল। কিন্তু বিষয়টি গত শনিবার (১৭ জানুয়ারি) সকালে প্রকৃত রূপে প্রকাশ পায়, যখন ইয়ার্ড এলাকায় হাই-মাস্ট লাইটের বিদ্যুৎ সংযোগ বক্সের তালা খোলা হয়। বক্সের ভেতরে প্রায় ৩০টি মৃত পাখি পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের তীব্র আলো ও শীতের কারণে পাখিরা হাই-মাস্ট লাইট পোস্টের ফাঁকা অংশে আশ্রয় নেয়। খোলা ও অপর্যাপ্তভাবে রক্ষিত বিদ্যুৎ সংযোগ থাকায় পাখিগুলো বিদ্যুতিক শকের শিকার হয় এবং একে একে মারা যায়।
স্থানীয়দের অভিযোগ, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। “হাই-মাস্ট লাইটে বিদ্যুৎ লাইনের সুরক্ষিত কাভার, ইনসুলেশন এবং বন্যপ্রাণী-নিরাপদ নকশা থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে তা মানা হয়নি,” জানান তারা।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা বলেন,
“আমি বিষয়টি কয়েকদিন আগে শুনেছি। আগামীকাল এটি নিয়ে আমি ঢাকায় চিঠি দেব।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net