March 16, 2026, 10:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা

অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন তৌহিদ বিন হাসান। রোববার (১৫ মার্চ ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে (রাষ্ট্রপতির আদেশক্রমে) তাকে বদলিপূর্বক এ পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
তৌহিদ বিন হাসান এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। কুষ্টিয়ায় এটি তার প্রথম জেলা প্রশাসক হিসেবে পদায়ন।
পাঁচ জেলায় একসঙ্গে নতুন ডিসি/
সরকারের সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে একযোগে পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১ মার্চ ২০২৬ তারিখে এসব জেলার পূর্ববর্তী জেলা প্রশাসকদের প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন—গাজীপুর: নূরুল করিম ভূঁইয়া (উপসচিব, স্থানীয় সরকার বিভাগ), চাঁপাইনবাবগঞ্জ: আবু সালেহ মো. মুসা জঙ্গী (পরিচালক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; উপসচিব), পঞ্চগড়: মোসা. শুকরিয়া পারভিন (উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়), কুষ্টিয়া: মো. তৌহিদ বিন হাসান (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), নেত্রকোনা: খন্দকার মুশফিকুর রহমান (উপসচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)। উল্লেখ্য, সবাই বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।
কুষ্টিয়ায় দীর্ঘদিনের প্রশাসনিক অস্থিরতা/
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর কুষ্টিয়াসহ দেশের অনেক জেলায় জেলা প্রশাসক পদে ব্যাপক রদবদল শুরু হয়। এরপর থেকে কুষ্টিয়ায় কয়েক দফা প্রশাসনিক পরিবর্তন ঘটায় স্থানীয়ভাবে এক ধরনের অস্থিরতা তৈরি হয়।
সর্বশেষ মো. ইকবাল হোসেন কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ১ মার্চ ২০২৬ তাকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি হলে স্থানীয়ভাবে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভও হয়। পরে ৩ মার্চ তিনি কুষ্টিয়া ত্যাগ করেন। এরপর থেকে জেলা প্রশাসকের পদটি কার্যত শূন্য ছিল এবং জেলা পরিষদের উপপরিচালক আহমেদ মাহবুব উল ইসলাম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় প্রশাসনিক সূত্র বলছে, এ সময়ে নিয়মিত কার্যক্রম চললেও গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি, উন্নয়ন প্রকল্প তদারকি এবং আইন-শৃঙ্খলা সমন্বয়ে কিছুটা সীমাবদ্ধতা তৈরি হয়েছিল।
কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি/
তৌহিদ বিন হাসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনের শুরুতে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা মহানগরের লালবাগ সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন পান এবং দীর্ঘদিন সচিবালয়কেন্দ্রিক দায়িত্বে ছিলেন। সেখান থেকেই সর্বশেষ তাকে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
নতুন ডিসিকে ঘিরে প্রত্যাশা/
নতুন জেলা প্রশাসক হিসেবে মো. তৌহিদ বিন হাসান দায়িত্ব গ্রহণের পর কুষ্টিয়া জেলা প্রশাসনে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে—জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ, উন্নয়ন প্রকল্পের সমন্বয় ও বাস্তবায়ন তদারকি, ভূমি প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা পরিচালনা, জেলা পর্যায়ের সরকারি কর্মসূচি বাস্তবায়ন ও সার্বিক প্রশাসনিক নেতৃত্ব প্রদান।
প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন পর স্থায়ী জেলা প্রশাসক নিয়োগের মাধ্যমে কুষ্টিয়ায় প্রশাসনিক শূন্যতা ও অস্থিরতার অবসান ঘটবে এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net