March 30, 2026, 9:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকিপূর্ণ যাতায়াত/ দুর্ঘটনার পরও নিরাপত্তায় উদাসীনতা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী অ্যাখ্যা আমির হামজার জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী কাজ শুরু করেছে তদন্ত কমিটি/নিজের জীবন দিয়েই বাস থামানোর লড়াই শেষ করেন বাস চালক ব্যবহারকারী নিরাপত্তা ইস্যুতে মেটাকে বড় অঙ্কের জরিমানা

এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আবারও আলোচনায় এসেছেন। ইতোমধ্যে বিভিন্ন বক্তব্য ও ধর্মভিত্তিক রাজনৈতিক অবস্থানের কারণে আলোচনার মুখে পড়ার নজির রয়েছে তার। এবারও একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে আসছেন। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ‘নাস্তিক’ বলে অভিহিত করেন। বাদীপক্ষের দাবি, এ ধরনের মন্তব্য তার ব্যক্তিগত ও ধর্মীয় ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে, যার আর্থিক ক্ষতি ধরা হয়েছে ১০০ কোটি টাকা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, “এ ধরনের কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য শুধু একজন ব্যক্তির সম্মানহানিই করে না, বরং সামাজিক সম্প্রীতিও নষ্ট করে।” তিনি দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা মামলায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আদালতের বিচারক সুমন কুমার কর্মকার অভিযোগটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
এদিকে, ঘটনার পরপরই সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি এবং বিএনপির স্থানীয় নেতারা আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় পরিচয় ও বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক নতুন নয়। তবে দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্যে সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net