June 24, 2026, 12:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগকে কেন্দ্র করে একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটিতে নিয়োগের বিনিময়ে অর্থ লেনদেনের ইঙ্গিত এবং রোগীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য শোনা যায় বলে দাবি করা হচ্ছে।
সম্প্রতি ‘আপডেট শিরোনাম’ নামে একটি ফেসবুক পেজে ৮ মিনিট ২৮ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করা হয়। পোস্টে দাবি করা হয়, অডিওতে কথোপকথনের এক প্রান্তে থাকা ব্যক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাট। তবে অডিওটি কবে, কোথায় এবং কীভাবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল অডিওতে এক ব্যক্তিকে চাকরিপ্রত্যাশীর সঙ্গে কথা বলতে শোনা যায়। সেখানে তিনি নিজেকে প্রভাবশালী দাবি করে নিয়োগ প্রক্রিয়ায় ভূমিকা রাখার কথা বলেন। একই সঙ্গে হাসপাতালের আউটসোর্সিং কার্যক্রম এবং সম্ভাব্য আর্থিক সুবিধা সম্পর্কেও মন্তব্য করতে শোনা যায়। অডিওতে চাকরিপ্রত্যাশীর কাছ থেকে সিভির সঙ্গে অর্থ জমা দেওয়ার পরামর্শ এবং চাকরি না হলে অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেওয়ার কথাও রয়েছে।
অডিওতে রোগীদের সম্পর্কে ব্যবহৃত কিছু শব্দ ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সুরুজ হোসেন সম্রাট অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এনসিপির অভ্যন্তরে বিভিন্ন পক্ষ রয়েছে এবং জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হতে পারে। অডিওতে থাকা কণ্ঠ তার কি না—এ বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান। তার ভাষ্য, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে হওয়া কথোপকথনের অংশবিশেষ সংগ্রহ করে এ ধরনের অডিও তৈরি করা হয়ে থাকতে পারে।
জাতীয় যুবশক্তির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বলেন, কুষ্টিয়া জেলা শাখার কোনো কার্যকর কমিটি বর্তমানে নেই। এর আগে একটি খসড়া কমিটি গঠন করা হলেও তা স্থগিত করা হয়েছে। ভাইরাল অডিওর বিষয়টি তাদের নজরে এসেছে এবং এ নিয়ে কেন্দ্রীয়ভাবে বক্তব্য দেওয়া হবে।
এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আগে থেকেই ছিল। তিনি নিজেকে যুবশক্তির নেতা হিসেবে পরিচয় দিতেন। বিষয়টি জানার পর প্রস্তাবিত কমিটি দ্রুত স্থগিত করা হয়। ভাইরাল অডিওর বিষয়ে তদন্ত চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net