July 22, 2026, 1:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭%

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ১৯ জন আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার ভোরে মহেশপুর উপজেলার খোসালপুর ও যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজর“ল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে।এমন সংবাদের ভিত্তিতে ভোরে খোসালপুর সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে ৪ পুর“ষ, ৫ জন নারী ও ৭ শিশুকে আটক করে।অপরদিকে সকাল ১১ টার দিকে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে আটক করা হয় ৩ জনকে।

 

আটককৃতদের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ, খুলনা সদর ও বাটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net