September 10, 2026, 5:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

খোকসায় যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃখোকসা/

কুষ্টিয়ার খোকসায় ৫ বছরের শিশু যৌন নিপীড়নের অভিযোগে এক যুবকে আটক করেছে পুলিশ।
আটক যুবক শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের পিদ্দান মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (২০)। সে পেশায় একটি কসমেটিকের দোকানের বিক্রয় প্রতিনিথি ও খোকসা আবু তালেব ডিগ্রী কলেজের ডিগ্রী শিক্ষার্থী।
রবিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশী যুবক (পাড়া প্রতিবেশী চাচা হয়) সাইদুল নিজের মাথা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেয়। এক পর্যায়ে সে তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকেরা ঘর থেকে শিশুটি কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। পরে ওই শিশুসহ পরিবারের লোকেরা থানায় নিয়ে যায়।

 

থানায় উপস্থিত ধর্ষীত শিশুর মা জানান, শিশুর উপর পাষবিক নির্যাতন কারী স্বম্পর্কে শিশুটির প্রতিবেশী চাচা। তিনি আটক যুবক সাইদুল কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, শিশু যৌন নিপীড়নের অভিযোগে সাইদুল নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের অভিযোগ দিয়েছেন শিশুটির মা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net