September 10, 2026, 5:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

অপরিণত প্রেম ও বিয়েঃ ঝিনাইদহে বিষ পানে কিশোরীর আত্মহনন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেক/ ঝিনাইদহ

ঝিনাইদহে অপরিণত বয়সের প্রেমের বলি হয়ে আত্মহননের পথ বেছে নিল ইয়াসমিন (১৬) নামের এক কিশোরী। সে সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ার আঃ সালামের মেয়ে ও গান্না ছবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।

 

জানাগেছে,৪ মাস আগে একই ক্লাসের ছাত্র গান্না বাজারের প্রাইমারী স্কুল সংলগ্ন জাহিদ হোসেনের ছেলে আশিকুল ইসলামের সাথে প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে কোর্ট থেকে বিয়ে করে পরিবারের অমতে। মেয়ের বাবা আঃ সালাম মেনে নিলেও মেনে নেয়নি আশিকুলের বাবা জাহিদ। স্থানীয় মাতব্বররাও অনেক বার চেষ্টা করেও আশিকুলের বাড়িতে জায়গা হয়নি ইয়াসমিনের। বাবার বাড়িতেই থেকে আসছে বিয়ের পর থেকে।

শুক্রবার বিকালে কিশোর স্বামী আশিকুলের সাথে অভিমান করে বিষ পান করে ইয়াসমিন। পরিবারের লোকজন প্রথমে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

সেখানে অবস্থা খারাপ হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়। শনিবার সকাল ১০টার দিকে সে মারা যায়। বেতাই-চণ্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল আলম জানান, অভিমান করে শুক্রবার বিকালে বিষ পান করে আঃ সালামের মেয়ে ইয়াসমিন। প্রথমে কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে যশোর ২৫০ শষ্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

শনিবার সকাল ১০টার দিকে সে মারা যায়। ঝিনাইদহ সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, যশোর থেকে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

 

এই ঘটনায় ইউডি মামলা হয়েছে। ইয়াসমিনের পরিবার থেকে আত্মহত্যার প্ররোচণার মামলা করা হবে বলে জানিয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net