September 10, 2026, 4:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় ৫১ মৃত্যু, শনাক্ত ১৪৭০, সবোর্চ্চ মৃত্যু কুষ্টিয়ায়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত বছরের ১৯ মার্চ এ বিভাগের প্রথম করোনা শনাক্ত সময় থেকে শুরু করে পুরো সময়ের এ পর্যন্ত সকল রের্কড ভেঙে দিয়েছে গত ২৪ ঘন্টার খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মুত্যু ও শনাক্ত। এই সময়ে এই ভাইরাসে ৫১ মৃত্যুর ঘটনা ঘটেছে এবং শনাক্ত হয়েছে ১৪৭০ জন।
রবিবার (০৪ জুলাই) বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। শনিবার এই মৃত্যুর সংখ্যা ছিল ৩৯ জন।
সোমবার (০৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে পাঁচজন, ঝিনাইদহে পাঁচজন, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।
বিভাগের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ১৫০ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬২৬ জনের। এ সময় মারা গেছেন ৩১৩ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৫১২ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২৯২ জন। আগের ২৪ ঘণ্টায় হয়েছিল ১৯৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৬৫ জন। মোট মারা গেছেন ২৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৯১৪ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২১ জনের। আগের ২৪ ঘণ্টায় হয়েছিল ১৫৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৯৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৯ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১০২ জন। আগের ২৪ ঘণ্টায় হয়েছিল ১২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৭৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭২১ জন।
যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৮৬ জন। আগের ২৪ ঘণ্টায় হয়েছিল ১৯৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫২১ জন। মোট মারা গেছেন ১৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭০ জন।
নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৭০ জন। আগের ২৪ ঘণ্টায় হয়েছিল ১২১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৩ জন। মোট মারা গেছেন ৫০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১০৬ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় হয়েছিল ৬৬ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৪ জন। মোট মারা গেছেন ৩০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৮ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৬ জন। আগের ২৪ ঘণ্টায় হয়েছিল ১১৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৯০ জন। মোট মারা গেছেন ১০৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৯ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৫২ জন। আগের ২৪ ঘণ্টায় হয়েছিল ১৪০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন। মোট মারা গেছেন ১১৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৬ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৮৮ জন। আগের ২৪ ঘণ্টায় হয়েছিল ৪৯জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ১২৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৩৮ জন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
করোনা সংক্রমণের শুাং থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬২ হাজার ৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান স্বাস্থ্য বিভাগ সাধ্যমতো কাজ করে যাচ্ছে। তিনি বলেন প্রচুর আক্রান্ত মানুষ রযেছেন যারা এখনও সচেতনতা নিয়ে স্বাস্থ্য বিভাগের স্মরণাপন্ন হচ্ছেন না। আসছেন শেষ মুহুর্তে।
তিনি মনে করেন এখনও জনগনের সচেতন হবার জায়গা রয়েছে। সেটি হলে পরিস্থিতি উন্নতি ঘটবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net