October 26, 2026, 10:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

খোকসায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমান আদালত/ দুই শ্রমিকের কারাদন্ড

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভেজাল গুড় উৎপাদন কারখানা দিলীপ ট্রেডার্সে কুষ্টিয়া জেলা প্রশাসনের  ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযানে কর্মরত দু’শ্রমিকের প্রত্যেকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাত ন’টা থেকে অভিযান শুরু হওয়া একটানা ৫ ঘন্টা অভিযান শেষে রাত ২ টায় জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান উপস্থিত সাংবাদিকদের জানান, জেলা স্যানিটারী ইন্সপেক্টরের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কুষ্টিয়া র‍্যাব-১২ ও খোকসা ফায়ার সার্ভিস এর সহযোগিতায় সেখানে অভিযান চলে।
গ্রেফতারকৃত দুই শ্রমিক হলেন, উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে রেজাউল ইসলাম (৩৫) ও একই গ্রামের রব্বান শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৪)।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ও ৫২ ধারায় এই ভেজাল গুড় উৎপাদন কাজে সহযোগিতা করার অপরাধে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও কারখানায় মজুদকৃত ভেজাল ও নিম্নমানের চিনি, ময়দা, রং ও মোম সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান সতর্ক করে বলেন, এর পরও ভেজাল গুড় উৎপাদন করলে পরবর্তীতে জেল-জরিমানার সহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
উল্লেখ্য চলতি বছরের ৩ এপ্রিল এরকম আরেকটি ভ্রাম্যমাণ আদালতে এই কারখানার মালিক দিলীপ বিশ্বাস ষষ্ঠী ও তার ভাই রাজকুমার বিশ্বাস কে জেল জরিমানা প্রদান করেছিল ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে পাওয়া ভেজাল গুড় উৎপাদন কারখানা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে মোট ছয়টি ভ্রাম্যমাণ আদালত ও খোকসার থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয।  আইনের ফাঁকফোকর এর কারনে  তারা বাইরে এসে একই কাজ পরিচালনা করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net