April 15, 2026, 5:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০

বাসের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাসের ধাক্কায় ইয়ামিন আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর মাঠে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত ইয়ামিন আলী আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের মৃত সেকের আলীর ছেলে। আহত ইয়ামিনের স্ত্রী বুলবুলি খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।পুলিশ জানায়, আজ সকালে আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামে ইয়ামিনের আত্মীয় মারা যায়। ইয়ামিন তার স্ত্রী  বুলবুলি খাতুনকে নিয়ে মোটরসাইকেলযোগে সেখানে যান। আত্মীয়ের দাফন সম্পন্ন করে নিজ বাড়ি মাদারহুদা গ্রামে ফিরছিলেন তিনি। এসময় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর মাঠে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী অজ্ঞাত একটি বাস ইয়ামিনের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার উপর পড়ে গুরুতর জখম হন ইয়ামিন ও তার স্ত্রী। তাদের দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। বুলবুলি খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ইয়ামিনের মরদেহ বাড়ি নিয়ে যান স্বজনরা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net