August 28, 2026, 1:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

মেহেরপুরে তৈরির সরঞ্জামসহ ১০ বোমা উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে শনিবার রাতে এক অভিযান চালিয়ে ১০টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আব্দুল জব্বার নামের এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়। জব্বার পেশায় গাছী (খেঁজুর গাছ থেকে রস সংগ্রহকারী)।
ওসি জানান তাদের কাছে তথ্য ছিল ঐ কাজের পাশাপাশি জব্বার গোপনে বোমা তৈরি করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। তারও আগে জব্বার একটি নিষিদ্ধ ঘোষিত চরমপš’ী দলের সদস্য হিসেবে কাজ করতেন।
অভিযানে জব্বারের বাড়ির শয়ন কক্ষের বাক্সের মধ্যে মাটির হাড়িতে রাখা ৫টি, দুটি প্লাস্টিকের ড্রামে প্যাকেটের মধ্যে রাখা ৫টি বোমা উদ্ধার করা হয়। অভিযানে ঘর থেকে বের করা হয় বোমা তৈরির সরঞ্জাম, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম।
ওসি জানান জব্বারকে একনও গ্রেফতার করা যায়ানি। অভিযান চলছে। বোমাগুলো প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net